
কোনো এক আষাঢ় ও শাওন ও রাতে,
বিধাতা তোমাকে আপন ও হাতে,
মুক্তি দিয়েছে, এই মায়াময় কারাগার হতে।
সবকিছু ছাড়িয়া, গিয়েছো চলিয়া
স্বারথি তোমাকে নিয়েছে তুলিয়া,
আপন ও দিব্যরথে।
শিশু হয়ে এলে, যৌবন পেলে,
বৃদ্ধ হলে শেষে,
এলো বিধাতার চিঠি, পেয়ে গেলে ছুটি,
ফিরে গেলে নিজ দেশে।
আজও আমি তবু ভুলিতে পারি না
তব বিদায় বেলার স্মৃতি,
মন ও বীনায় আজও, সুর করে যেন
গেয়ে ওঠে সেই প্রিয়োজন হারা গীতি।
সেই স্মৃতি আজও দুটি চোখে মোর
বর্ষা হয়ে ঝরে,
সেই বেদনার বন্যাধারা,
প্লাবিত করে মোরে।
কোনোদিন আর আসবে না জানি
ফিরে এই ভুবনে,
তবো স্মৃতি নিয়ে চেয়ে থাকি তাই,
আজও দূর গগনে।
শতাঘাত সমো মর্মাহিত মমো
এ মন তবো বিদায়ে,
যতো দূরেই থাকো,,করো আশির্বাদ
এই অভাজন হৃদয়ে।