
জন্মভূমি মায়ের মত
কলমেঃ মোঃ রজব আলী
জন্মভূমি সদাই তুমি
মায়ের মত সেরা,
শীতল ছায়ায় স্নেহ মায়ায়
হৃদয় থাকে ঘেরা।
সুখে দুখে তোমার বুকে
সদাই বসত করি,
তোমার ফলে তোমার জলে
জীবনখানি গড়ি।
জলে স্থলে ফসল ফলে
মাগাো তোমার বুকে,
শান্তি মনে সর্বক্ষণে
আছি সবাই সুখে।
সন্তানগণে সর্বক্ষণে
সুখে রাখার তরে,
গাছের ফলে অন্ন জলে
রাখো সুস্থ করে।
সবার প্রতি মনের গতি
ভালো রাখো তুমি,
তুমি মাতা মাথার ছাতা
তোমার চরণ চুমি।