1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
অবৈধ ইটভাটার বিরুদ্ধে নীলফামারীতে ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা আদায় ৩ লাখ ৫০ হাজার টাকা - dailyhumanrights
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:২১|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী বাগানের পাখি লেখক-শুভায়ন দে “আকাশ কন্যা” কলমে:মোঃ শিবলী নোমান

অবৈধ ইটভাটার বিরুদ্ধে নীলফামারীতে ভ্রাম্যমাণ অভিযান, জরিমানা আদায় ৩ লাখ ৫০ হাজার টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আজ ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, নীলফামারীর যৌথ উদ্যোগে সদর উপজেলার পুলেরহাট ও শালহাটি এলাকায় অবস্থিত মোঃ মাহাবুবুল আলমের মালিকানাধীন মেসার্স দিনা ব্রিকস, মোঃ সেলিমের মালিকানাধীন মেসার্স সেলিম ব্রিকস এবং সখের বাজার এলাকায় সৈয়দ রকিব হাসানের মালিকানাধীন মেসার্স রাবেয়া ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(৩) লঙ্ঘনের দায়ে মেসার্স দিনা ব্রিকসকে ১,০০,০০০ টাকা এবং মেসার্স সেলিম ব্রিকসকে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আইনের ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে মেসার্স রাবেয়া ব্রিকসকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এছাড়া অনুমোদন ব্যতীত ইটভাটায় মাটি সংগ্রহ ও ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স দিনা ব্রিকস ও মেসার্স সেলিম ব্রিকসের কিলন স্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন, নীলফামারীর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে নীলফামারী জেলা পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025