1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
ডিমলার পিআইও অফিসের কার্য-সহকারী মশিউর রহমান গ্রেফতার - dailyhumanrights
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডিমলার পিআইও অফিসের কার্য-সহকারী মশিউর রহমান গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২০৬ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
৩০লাখ ৮৩ হাজার ৫’শ টাকা আত্মসাত মামলায় র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী মশিউর রহমান। অফিস সূত্রে জানাযায়,
বুধবার দুপুরে (৩১ডিসেম্বর) রংপুর মহানগরের সিও বাজার এলাকার মামুনুর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মশিউর দিনাজপুর জেলার বিরল উপজেলায় বাড়ি। ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে পাশ হওয়া বিভিন্ন প্রকল্পের বিল প্রকল্প চেয়ারম্যানদের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন কার্য-সহকারী মশিউর রহমান।
গত ২৪ডিসেম্বর থেকে ২৮ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাবদ দুই দফায় ৩০লাখ ৮৩হাজার ৫শ টাকা অফিসে জমা না করে ডিমলা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাত করেন।
ঘটনার পর থেকে অফিসে না আসা এবং যোগাযোগ করেও সন্ধান না পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ডিমলা থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাত মামলা করেন।
র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলছেন বুধবার দুপুরে র‌্যাব-১৩ ও সিপিসি-২ নীলফামারীর যৌথ অভিযানে মামলার প্রধান আসামী মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025