
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জামালপুর গাউসুল আজম জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন করতে ধর্মপ্রাণ মুসল্লি, প্রবাসী, বিত্তবান ব্যক্তি ও সর্বস্তরের মানুষের কাছে মুক্তহস্তে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।
উদ্যোক্তারা জানান, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বিকাশের অন্যতম কেন্দ্র। তাই জামালপুর গাউসুল আজম জামে মসজিদের নির্মাণকাজে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মসজিদ নির্মাণের এই মহৎ কাজে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
যোগাযোগ:
মোঃ শামসুল ইসলাম
উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ
WhatsApp: +৮৮০ ১৭১৭-৭১৭৯৮৯
মোবাইল: +৮৮০ ১৮০৬-০০০৬৫৮, ০১৭৯৪৭৩১৭০৭
বিকাশে সহযোগিতা:
০১৭৯৪৭৩১৭০৭
মসজিদ নির্মাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে এই মহৎ উদ্যোগে শরিক হওয়ার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।