
নিজস্ব প্রতিবেদক: আর এস বি গ্রুপ নিবেদিত দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ২০২৪ ও ২০২৫ সালের সেরা বাউল শিল্পী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী নয়ন শেখ ও লালন রানী দিনা মন্ডল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাওয়ার্ডের বিচারকদের রায়ের ভিত্তিতে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ মনোনয়ন দেওয়া হয়েছে। লোকসংগীত ও বাউল সংস্কৃতিতে তাঁদের অবদানের জন্য এ স্বীকৃতি শিল্পী ও সংগীতপ্রেমীদের মাঝে আনন্দের সৃষ্টি করেছে।
মনোনয়ন পাওয়ায় বাউল শিল্পী নয়ন শেখ ও লালন রানী দিনা মন্ডলের প্রতি আয়োজকদের পক্ষ থেকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের শিল্পীজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানিয়েছেন, দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬-এর মূল অনুষ্ঠানের তারিখ ও সময় খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। দর্শক ও অতিথিরা হোটেল সোনারগাঁও থেকে সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠান ও অ্যাওয়ার্ডের বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে—
জেনারেল ম্যানেজার
আর এস বি গ্রুপ
দুবাই সিটি, বাংলাদেশ
মোবাইল: +880 1748-434181, +880 1742-924684