1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৩|

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদন,নীলফামারী:নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি”-র ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ, ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৩৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৬) নীলফামারী শহরের শাহীপাড়ায় সুবাহ কার্যালয়ের হলরুমে নবগঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মোমিন। এছাড়া সহ-সভাপতি হিসেবে ইমরান খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বৈশাখী, অর্থ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিতা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জনাব আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মাজিদুল ইসলাম (মাহি), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (সোহান) এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মদিনা আক্তার দায়িত্ব পেয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করতে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন সাবেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সোহেল পারভেজ ও প্রকৌশলী এস. এম. শফিকুল আলম (ডাবলু), নীলফামারী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট তৌহিদুর রহমান, সমাজসেবক মোছাঃ নাসরিন আক্তার ও মোঃ সাদেক আনোয়ার।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মোমিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নীলফামারী জেলা পর্যায়ে পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম বলেন, পরিবেশবান্ধব ও সচেতনতামূলক প্রচারণা, সভা-সেমিনার এবং সামাজিক অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025