1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:২২|

নাম দেব না কলমে ঃ – ননীগোপাল চক্রবর্ত্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ Time View

ক্যাপশনে নাম দেব না তোমার ।

তুমি সেই চিরচেনা এক ঘেয়েমি জাঁক- জমকতা নিয়ে আসা খেতাবী নববর্ষ ।

বর্ণিল আলোকছটা, আতশবাজির বাহার , নাচে গানে , ওই হুল্লোড় করে অধিষ্ঠান হও ।

রসনা তৃপ্তির পসরা সাজিয়ে কত ভঙ্গিমায়

তোমায় স্মরণ বরণের আয়োজন ।

তোমার আগমনে উৎসব হয় ,

শোভাযাত্রা আর জয় গানে মুখরিত চারিদিক ।

কত আশা ভরসার উল্লাসে মাতে জীবন ।

কিন্তু আমি জানি , বয়সের হিসাবে এক যোগ হলেও বস্তুত জীবনের সময় কমে যায় ।

এই যে দিন মাস গুনে গুনে প্রতি পদক্ষেপে নান্দনিক দৃষ্টি ছটা ছড়াও ,

সুনির্মল গন্ধ নাও , পরিবর্তন , পরিবর্ধন

কত অঙ্গীকার এর বুলি শুনে খুশি হও ।

জানো তো কিছুই পাল্টায় না ।

কেবল সিলিমের খোল – নলচে নতুনত্ব পায় ,

গুড় গুড় করে সুখ টানে ধোঁয়া ছাড়ে কেউ ,

কেউ গন্ধে মাতোয়ারা হয়ে আনন্দিত ,

অগণিত জন কিছু না পেয়ে ভাগ্যের দোষে দোষী ।

হ্যাঁ আসো তো অনেক রকম সাথে নিয়ে ।

আশা – ভরসা , নবান্ন , পিঠা উৎসব , পিকনিক, মিষ্টি মুখ ,

কত শিলান্যাস দেখে স্বপ্ন ভাসে চোখে ।

নববর্ষ পুরানো হয়ে শেষ দিনে থার্টিফার্স্ট

বলে বিদায় ।

সেই বিধাতার কলমের মত ,

ভোরের পাখিরা কুজনে মাতে ,

বিধাতা বলে যা আছে তাই , যা আছে তাই ।

শুধু রেখে যাও হাজার স্মৃতির পাহাড় ।

কত যোগ বিয়োগের অংক কোষি ,

কষ্ট চাপি , অশ্রু ঢাকি, তবুও ক্ষত চিহ্ন

রয়ে যায় ।

যেমন বিষ ফোটক ফুলে ফেঁপে

পুঁজ – রক্ত বের হয়ে ঘা সেরে যায় ,

তবু মুছে যায় না স্ফোটকের দাগ ।

।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025