1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:০১|

শুরু হয়েছে যুদ্ধ কলমেঃএম এইচ ইউ রায়হান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

বিশ্ব হয়েছে অস্থিতিশীল,
শুরু হয়েছে যুদ্ধ;
ইরান-আমেরিকা পরস্পরে
হয়েছে ভীষণ ক্ষুব্ধ।

পাকিস্তান ও আফগান উত্তেজিত,
শুরু করেছে তারাও;
যায় আসে না কিছুই শিশু-বৃদ্ধ,
যায় যদি যাক, মারাও।

রক্তচোষা হায়েনারা উঠেছে
ধ্বংসলীলােতে মেতে;
চলতে থাকলে এভাবে যুদ্ধ,
মানুষ পাবে না খেতে।

হুকুম করা প্রভুরা থাকবে
সুরক্ষার খাঁচায় বেশ;
কত নিষ্পাপ মানুষ মরবে,
তাজা প্রাণ হবে শেষ।

কাদের আশকারায় পাকিস্তানে
যুদ্ধের নেশা বাড়ছে?
কারাই বা আড়াল থেকে চুপে
কলকাঠি সব নাড়ছে?

সব জানে, সবে বুঝেও বা সব,
তবুও নীরব বিশ্ব;
নিরীহ মানুষ কেন দেবে বলিদান,
কেন শিশুরা হবে নিঃস্ব?

যুদ্ধ কেবল ধ্বংস করে—
কল্যাণ কি বা তাতে?
যুদ্ধের খেলায় লাভ কি কিছু
আছে এ দুনিয়াতে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025