1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:০১|

বেশি কিছু নয় কলমেঃ মামুন মাহমুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ Time View

বেশি কিছু নয় ব্যঞ্জনা-
করতে পারি আশা,
সব হৃদয়ে ঝরে পড়ুক-
অসীম ভালোবাসা।
বেশি কিছু নয় বাসনা-
আনব ফিরে সুখ,
দৈন্য দুঃখ কেঁড়ে নেব-
দেখতে হাসি মুখ।
বেশি কিছু নয় কামনা-
থাকি সবাই ভালো,
সর্বজনে জ্ঞানের তরে-
দেব সঠিক আলো।
বেশি কিছু নয় সাধনা-
রাখব দেশের মান,
মাতৃভূমির জন্য থাকি-
দিতে নিজের প্রাণ।
বেশি কিছু নয় যাতনা-
থাকলে ভালোবাসা,
মন মানসে থাকে যদি-
জন কল্যাণ আশা।
বেশি কিছু নয় ধারণা-
সবার আছে লোভ,
ব্যস্ত সবাই স্বার্থ টানে-
অপর স্বার্থে ক্ষোভ।
বেশি কিছু নয় মার্জনা-
যাদের উদার প্রাণ,
অসুন্দরে সুন্দর পেতে-
বিলায় প্রীতি ঘ্রাণ।
বেশি কিছু নয় গঞ্জনা-
করলে অনেক ভুল,
থাকে যদি ভুলে মাখা-
ভাঙ্গবে জীবন মূল।
বেশি কিছু নয় রঞ্জনা-
এই জীবনের মাঠ,
বয়স বৃদ্ধি আয়ু কমে-
হয় জীবনটা কাঠ।
বেশি কিছু নয় মন্ত্রণা-
থাকব সবাই মিশে,
দেখব না’ক মন্দ মনে-
হিংসা নজর বিষে।
(সংক্ষেপিত)
রচনা-মামুন মাহমুদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025