1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
মহীয়সীর মহাপ্রণয় ​– এম এন ইসলাম - dailyhumanrights
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:২৪|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

মহীয়সীর মহাপ্রণয় ​– এম এন ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ Time View

গণতন্ত্রের বাতিঘর
স্তব্ধ আকাশ, আজ নীরব বাংলার মাটি,
বিদায়ের বেদনায় ভারী জনপদ—
আহত প্রতিটি স্মৃতির ঘাঁটি।
চলে গেলেন আপসহীন নেত্রী মোদের,
জননী তুমি অটল;
দৃঢ়তায় তোমার বারেবারে কেঁপেছে
ফ্যাসিবাদীদের ক্ষমতার মঞ্চস্থল।
​তোমার চোখে ছিল আজন্ম
দেশের দীপ্ত শপথ,
আর হৃদয়ে প্রবাহিত ছিল
মুক্তির রাঙা রাজপথ।
সংগ্রাম ছিল অলংকার তোমার,
সাহস ছিল শ্বাস;
মায়ের মতোই আগলে রেখেছিলে
গণতন্ত্র ও গণমানুষের বিশ্বাস।
​রাজপথের ঐ উত্তাল ঢেউ থেকে
নিঃসঙ্গ বন্দিশালা,
ন্যায়ের পতাকা হাতে থামোনি তুমি
সয়েছ যন্ত্রণার মালা।
লাঞ্ছনা, শৃঙ্খল, অন্ধকার
আর কারাগারের রাত;
ভাঙতে পারেনি দৃঢ়তা তোমার,
পারেনি নোয়াতে মাথা ও হাত।
​চেয়েছিল যারা করতে বিতাড়িত,
আজ তারাই পলাতক, নির্বাসিত;
আর তুমি মাগো সগৌরবে ঘুমালে—
হয়ে এক অম্লান ইতিহাস,
সুশীতল সবুজ ছায়াতলে।
​যন্ত্রণার পাহাড় বুকে নিয়েও ছিলে
অনড় ও অবিচল,
কখনো করোনি অন্যায়ের কাছে
আত্মসমর্পণ বা নত আঁখিজল।
হে মহীয়সী, ত্যাগেই তুমি
হয়ে রইলে জীবন্ত ইতিহাস;
তোমার শূন্যতায় আজ কাঁদছে
বাংলার আকাশ-বাতাস।
​এ প্রজন্ম আর আগামীর জন‍্য—
হয়ে রইবে তোমার কাছে ঋণী,
তুমিই শিখিয়েছ মাথা উঁচু করে
কীভাবে বাঁচিতে হবে চিরদিনি।
ঘুমাও মা তুমি শান্তিতে আজ
প্রভুর রহমতের শীতল ছায়ায়,
গণতন্ত্রের বাতিঘর হয়ে রইবে
ইতিহাসের পাতায় ও মায়ায়।
​যতদিন রবে এই বাংলার মাটি,
ততদিন রবে তোমার অবদান;
তোমার নামেই জ্বলবে প্রদীপ—
প্রতিবাদী মানুষের জয়গান।
বুকের ভেতর লালন করা
এক মানচিত্রের নাম,
যার বিনিময়ে সয়েছিলে তুমি
সহস্র অপমান।
​তপ্ত রোদে, ঝঞ্ঝা-বায়ু
কিংবা কারার অন্ধকারে,
বিচ্যুত হওনি কভু তুমি—
বেঁধেছ দেশপ্রেমের ডোরে।
এ কোনো সাধারণ টান নয়,
এ যে প্রাণের স্পন্দন;
জনতার সাথে তোমার ছিল
এক অলিখিত চিরন্তন বন্ধন।
​সুখ বিসর্জন দিয়ে তুমি
বেছে নিলে কণ্টকাকীর্ণ পথ,
গণতন্ত্রের নিশান হাতে
আজীবন অটল ছিল তোমার রথ।
মহীয়সী তুমি, প্রবল পাহাড়—
যেমন ঝরনা ধারা,
তোমার ত্যাগের মহিমায় আজ
বিস্মিত ধ্রুবতারা।
​এই তো সেই প্রণয়, যা মূর্ত হয়
স্বদেশের গভীর মায়ায়;
কোটি কোটি মানুষের ভালোবাসা
আজও তোমারই ছায়ায়।
শৃঙ্খল ভেঙে জাগবে আবার
সেই চেনা হুংকার,
মহাপ্রণয়ের শক্তিতে ঘুচবে—
সব আঁধার ও হাহাকার।
তুমি রবে হৃদয়ে মিশে
জনতার এই রণে,
বেঁচে থাকবে চিরকাল মা হয়ে
বাঙালির মনে ও প্রাণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025