
নতুন বছর এলো ভবে সুখের বারতা নিয়ে,
দু:খ,জরা ভুলে গিয়ে সুখকে আনবে বয়ে।
গেল বছর খরার মাঝে জীবন গেছে কেঁটে।
নব স্বপনের জাল বুনে রেখেছি অক্ষিমাঝে।
আহাজারি শুনব না বাহে.ভাসব খুশির জোয়ারে।
করি পণ সুখে-দু:খে বাঁচব মিলে মিশে।
আলো ঝরা ভোরের বেলা জাগব নতুন আশে,
মলিন দিনের স্মৃতি সবই রাখব ঠাঁই দূরে।
হাসির রঙে রাঙাব জীবন দুঃখ যাবে মুছে।
ভাঙা মনকে জোড়া দিয়ে চলব জীবন পথে।
সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকব সবার পাশে,
আঁধারেতে আলো জ্বেলে দেখাব পথ শুধুই ভালবেসে।
ঝড় এলে আর করব না ভয় দাঁড়াব বুক চিতিয়ে।
স্বপ্ন,আকাঙ্ক্ষা সব রাখব বাঁচিয়ে অন্তর্মাঝের নীড়ে।
ছোট ছোট সুখের খোঁজে কাটবে দিনের ধারা,
আশা নিয়ে যাব এগিয়ে হব না পথহারা।
জীবন যদি হয় গো কঠিন হাসব হাজার ক্লেশে।
ভাগ্য লিপি বদলে যাবে খোদার অপার অনুগ্রহে।
নতুন দিনের ডাক শুনে এগোব ভাই ধীরে,
বাঁচার পণ রাখব ধরে শুধু অন্তরেরই মাঝে।