
বিদায় সংবর্ধনা ক্ষণে
বাজলো বসন্তের বিদায়ীসঙ্গীত,
চৈতালী দিবস-মাসে সম্ভাষণ জ্ঞাপনে ;
দিকে দিকে শুনি
অলি গুঞ্জরণে গীত আগমনী ,
নববর্ষ বরণের ;
চৈতালী অন্তিম দিবসের হাত ধরে,
সাথী হয়ে অনতিদূরে
মিষ্ট সুমধুর ঋতুরাজ বসন্ত,
নিল যে বিদায় ।
চৈত্র মাসের অবসানে
উগ্র তপন কিরণে,
মধু বসন্তের বিদায় ক্ষণে,
উঠলো বেজে বর্ষবরণ
আগমনী সঙ্গীত সুললিত তান,
উষ্ণ সম্ভাষণ আকাশে-বাতাসে,
নব আনন্দে করিতে বরণ বৈশাখে ;
প্রখর তপন তাপে, গ্রীষ্মের আহবানে ।
****************************************