1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৬|

শীতের পিঠে ||মাহবুবা পারভীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ Time View

ইষ্টিকুটুম, মিষ্টি কুটুম
এসো মোর বাড়ি,
খেতে দেবো রসের পিঠে
বসো তাড়াতাড়ি।

চিতই পিঠে, ভাপা পিঠে
আরও পিঠে আছে,
গরম গরম খাও, নাহলে
ফুরিয়ে যাবে পাছে?

রস পিঠে, পাটিসাপটা
আরও দেবো খেতে,
ভিজিয়ে বসে খেতে হলে
বসো পিড়ে পেতে।

পাকান পিঠে , দুধ পিঠে
সাথে আরও খাবে,
একটু রোসো, খানিক বসো
জুড়োলে স্বাদ পাবে।

এসো সবাই মজা করে
এসো মোদের বাড়ি,
পাড়া-পড়শী দো’আ কইরো
নিও নাকো আড়ি।

মিলেমিশে থাকবো মোরা
হবো নাকো পর,
বিপদ এলেই ঝাঁপিয়ে পড়ে
রক্ষা করবো ঘর।

শীত এলেই পিঠে পার্বণ
মোদের ঘরে হয়,
সবাই মিলে হাতে পাতে
সুখের কথা কয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025