1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৫|

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৭ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা আহ্বায়ক মো. আব্দুল মজিদের উপর আরোপিত সাময়িক পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। গত ১২ মার্চ ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. আব্দুল মজিদের জেলা আহ্বায়কের পদসহ সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে তিনি লিখিতভাবে তার ব্যাখ্যা দাখিল করেন। দাখিলকৃত ব্যাখ্যা পর্যালোচনা করে দলের শৃঙ্খলা কমিটি তা সন্তোষজনক বলে বিবেচনা করে এবং পদ স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে মো. আব্দুল মজিদের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, জেলা আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে নীলফামারীতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন, সভা-সমাবেশ, মতবিনিময় সভা এবং গণসংযোগ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়েছে। এছাড়াও তিনি দলীয় আদর্শ প্রচার, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে গণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বলে দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেন। পদ স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে নীলফামারী জেলার নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আশা করছেন, আগামীতেও মো. আব্দুল মজিদের নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025