1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৫|

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালন, চার কিশোরী পেল পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম। মহিলা বিষয়ক অধিদপ্তর এর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন একই কার্যালয়ের হিসাবরক্ষক জোবায়দুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তার জীবনের অর্জনের পেছনে নারীদের অবদান রয়েছে। তিনি বলেন, নারীর সহযোগিতা ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয়। নারীর অধিকার প্রসঙ্গে নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ১৯৯১ সালে বিয়ের সময় স্ত্রীর জন্য নির্ধারিত ৩০ হাজার টাকার দেনমোহর তিনি সম্প্রতি—প্রায় ১৫ দিন আগে—স্ত্রীকে ৩ লাখ টাকা দিয়ে পরিশোধ করেছেন। তিনি বলেন, এটি তার দায়িত্ব ছিল, কারণ এই অর্থ ছিল স্ত্রীর ন্যায্য অধিকার। এছাড়া মেয়ের বিয়ের সময় জামাতার কাছ থেকেও মেয়ের দেনমোহর নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কিশোর–কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় এবং সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম। আলোচনা শেষে কিশোর ও কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চার কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025