1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারীর গোড়গ্রামে ছোট মসজিদ নির্বাচনে ইউএনও’র কাছে অর্ধশতাধিক মানুষের গণস্বাক্ষর ও অভিযোগ - dailyhumanrights
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:৪৬|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নীলফামারীর গোড়গ্রামে ছোট মসজিদ নির্বাচনে ইউএনও’র কাছে অর্ধশতাধিক মানুষের গণস্বাক্ষর ও অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০০ Time View

প্রতিটি ইউনিয়নে ঐতিহ্যবাহী জামে মসজিদকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা উপেক্ষা করে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে একটি ছোট ওয়াক্তিয়া মসজিদকে সরকারি সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একটি করে বড় ও ঐতিহ্যবাহী জামে মসজিদ নির্বাচন করে ইমাম-মুয়াজ্জিন ভাতা, উন্নয়ন কার্যক্রম এবং মডেল মসজিদ সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো অধিক সংখ্যক মুসল্লির জন্য উপযোগী কেন্দ্রীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।নকিন্তু গোড়গ্রাম ইউনিয়নে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ও বৃহৎ জামে মসজিদগুলো থাকা সত্ত্বেও ‘জমিরপাড়া ওয়াক্তিয়া মসজিদ’ নামের একটি ছোট মসজিদকে নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, নির্বাচিত মসজিদটি আয়তনে ছোট এবং সেখানে বড় জামাত আয়োজনের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। ইউনিয়নের প্রধান ও ঐতিহ্যবাহী মসজিদগুলোকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ পরিপন্থী। এতে করে ইউনিয়নের বৃহত্তর মুসল্লি ও সাধারণ জনগণ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ঘটনায় স্থানীয়রা গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অর্ধ শতাধিক মানুষের স্বাক্ষর করা একটি গণস্বাক্ষরও জমা দিয়েছেন। তারা সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত বড় ও ঐতিহ্যবাহী জামে মসজিদকে সরকারি সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্তের মাধ্যমে প্রকৃত যোগ্য মসজিদকে নির্বাচিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025