1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৫১|

কেমনে যাবো নীড়ে কলমেঃ এম এইচ ইউ রায়হান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১ Time View

ক্ষয়িষ্ণু এক কায়া আমার,
নাজুক আমার হাল,
জরাজীর্ণ শরীর নিয়ে ধরি
জীবন নায়ের পাল।

মাঝদরিয়ার ভয়াল ঝড়ে
মাস্তুল যদি চিঁড়ে,
ডুবে যাবে কিস্তি আমার—
কেমনে যাবো নীড়ে?

নেই তো জানা কোন সে দূরে
জীবননদীর কূল,
কোন দিকে তার শাখা গেছে,
কোন দিকে বা মূল?

চলছি আমি উজান বেয়ে
যেদিকে চোখ যায়,
মনোবলকে পুঁজি করে
শক্তি তো নেই গায়।

মনের বাঘে খাচ্ছে আমায়,
দুর্বল আমি মাল্লা;
হৃদয়ে দৃঢ় সাহস দিও,
বাহুতে জোর, আল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025