
মধু বসন্ত আজ ফাগুনের ডাকে
জাগ্রত ধরার পরে,
কুহুতান সদা কর্ণে বাজে,
রাঙা পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া,
কাননে বিরাজে,
পুষ্পোদ্যানে পুষ্প রাশি রাশি
ছড়ায় মাধুরী, সৌরভ মনোহরন ।
উতলা পবন মাঝে মাঝে
নৃত্যে উঠে মেতে,
মৃদু মৃদু বহে দখিনা মৃদুল সমীরণ ।
ধরনী যে হাসে রঙ্গিলা হোরীর পরশে,
কুঙ্কুম আবীর ফাগে,
বিচিত্র বর্ণা বসন্ত নির্যাসে
রাঙিয়া উঠিল তনু মন ।