1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৯|

ইফতার ও দোয়া মাহফিলে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ Time View

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল ৫টায় জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার, র‍্যাব-১৩ এর ডিএডি ফয়েজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ সামসুল হক শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্ এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ।

ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025