
আল আমিন খন্দকার,পঞ্চগড়ঃ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সোনাহার গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্রদের মাঝে ১২০ টি শীতবস্ত্র বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম ২০২৫ কোহট এর অধিনে কর্মসূচি সংগঠক মোঃ আরিফুল ইসলামের উদ্দোগে ১২০ টি কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলমনগড় গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি বেলাল হোসেন, আতিকুর রহমান ভাষন প্রিন্সিপাল সোনাহার বিএম কলেজ, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, কর্মসূচি সংগঠক মোঃ আরিফুল ইসলাম, মোঃ সোহেল রানা, লতা আক্তার, আল আমিন খন্দকার ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ।
কর্মসূচি সংগঠক মোঃ আরিফুল ইসলাম বলেন পুরো আয়োজন টির অর্থায়ন করেছেন সোনাহার ব্রাক ইউপিজি এর সদস্যবৃন্দ ও স্থানীয়রা। আমারা শুধুমাত্র উদ্যোগ নিয়ে সকলকে একত্রিত করেছি মাত্র । উপস্থিত আরো সুশীল ব্যক্তিরা বলেন এই কাজটি সত্যিই প্রশংসার দাবিদার, ভবিষ্যতেও যেন সোনাহার গ্রাম সামাজিক শক্তি কমিটি এমন সামাজিক কাজের উদ্যোগ অব্যাহত রাখে সেই প্রত্যাশা থাকবে ।