1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত - dailyhumanrights
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:০৩|
শিরোনামঃ
ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী

ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ Time View

শেখ মোঃ হুমায়ুন কবির,চিফ রিপোর্টার:ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা মরহুমা বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।(৬’ই জানুয়ারি ২০২৬) মঙ্গলবার দুপুর ১২:টায় রাজধানীর জিয়া উদ্যান-এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এ সময় প্রায় দশটি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন,
“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার রক্ষায় তার সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন,
“মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং বিশ্বাস করি, তার আদর্শ ও দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।”ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান বলেন, “দেশের সংকটময় সময়ে আমরা একজন সাহসী ও পরীক্ষিত নেতৃত্বকে হারিয়েছি। এমন নেতৃত্বের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।” সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন নেতৃত্ব, সাহস ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ইতিহাস তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া আজীবন দরিদ্র, নিপীড়িত ও অবহেলিত মানুষের অধিকার রক্ষায় আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি ঢাকা জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, এ এম এম নওশাদ এহসান, কোহিনুর বেগম, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহমান, মাহমুদা আক্তার, সেলিনা আক্তার, শিল্পী বেগম, মোঃ রঞ্জু, টিপুসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025