1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailyhumanrights
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:১০|
শিরোনামঃ
ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী

ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ Time View

৩১ জুলাই ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং “জ্ঞানচর্চা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ইউনানি চিকিৎসার টেকসই উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা রাজধানীর বখশী বাজারস্থ হাকিম হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, প্রকাশনা, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. ইসরাফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাকিম ডা. মো. রুহুল আমিন স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ২০২৬–২০২৯ মেয়াদের ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী সভাপতি এবং হাকিম ডা. মো. রুহুল আমিন সেক্রেটারি জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি হাকিম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকিম মো. কামরুল ইসলাম নবাবতী, হাকিম ডা. আব্দুল গণি ও হাকিম মুস্তাফিজুর রহমান সবুজ। এছাড়াও বক্তব্য দেন হাকিম শাহ আলম ভূঁইয়া, ডা. জাহিদুর রহমান, ডা. গোলাম আজম খান, হাকিম ইয়াহিয়া মুন্না, হাকিম নুরুজ্জামান, হাকিম নাসির উদ্দিন কবির, হাকিম বাকাওয়ালী মোল্লা এবং হাকিম ইলিয়াস।

বক্তারা বলেন, গবেষণা, মানসম্মত প্রকাশনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ইউনানি চিকিৎসার টেকসই উন্নয়ন সম্ভব। একই সঙ্গে তারা নবনির্বাচিত কমিটিকে সংগঠনকে আরও গতিশীল, গবেষণামুখী এবং জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ‘আল-হিজামা’ ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন। বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, বাংলা ভাষায় মানসম্মত ইউনানি প্রকাশনা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইউনানি চিকিৎসার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে ‘আল-হিজামা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউনানি চিকিৎসক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025