1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৭|

নীলফামারীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক পেলেন হৃদয় হোসেন

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ Time View

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন হৃদয় হোসেন। তিনি নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সমাজসেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উদ্যোগে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা স্মারকটি গত ৩ জানুয়ারি ২০২৬ শনিবার নীলফামারী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোঃ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন, নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী এ.বি.এম. ফয়জুল ইসলাম। সভাপতিত্ব করেন আবু বক্কর সিদ্দীক, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রবেশন অফিসার মো. ফরহাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সমাজসেবা অফিসার (রেজি) শাহানাজ পারভীন, হাসপাতাল সমাজসেবা অফিসার নুরুন নাহার নুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025