1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৩|

নীলফামারীতে আজাদ লাচ্ছা সেমাই কারখানা: অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, নেই সাইনবোর্ড—বৈধতা নিয়েও প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২১ Time View

নীলফামারী ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ‘আজাদ লাচ্ছা সেমাই’ নামে একটি কারখানায় অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই খোলা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

পরিদর্শনে দেখা যায়, উৎপাদনস্থলের চারপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা ও ধুলোবালি। এমন পরিবেশেই শ্রমিকরা কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই সেমাই তৈরির কাজে নিয়োজিত। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যেখানে কঠোর স্যানিটেশন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক, সেখানে এই কারখানায় তার ন্যূনতম মানদণ্ডও মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে উৎপাদিত খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া কারখানাটির সামনে কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স কিংবা বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে কিনা জানতে চাইলে সংশ্লিষ্টরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কারখানার দায়িত্বশীলরা। এতে পুরো কার্যক্রমের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। এ বিষয়ে কারখানার মালিক মো. আজাদ হোসেনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি।

এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025