1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৫|

নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সভা

নিজস্ব প্রতিবেদন, নীলফামারী
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৮ Time View

নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ–এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ করা হয়, কলেজটির পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শহরের উকিলের মোড়ে ভুয়া ও মিথ্যা অপবাদ দিয়ে জ্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ এবং তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, লোহার পাইপ ও রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান ও সামছুজ্জামান মহসিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। সংশ্লিষ্ট শিক্ষকের কোনো দোষ-ত্রুটি থাকলে তা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা উচিত ছিল। কিন্তু তা না করে ভুয়া ও মিথ্যা অভিযোগ তুলে পথরোধ করে শিক্ষক হাসান মাহমুদকে শারীরিক নির্যাতন করা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025