
চাঁদা নয় এটা সমঝোতা
আজ এমন কথা শুনি।
মূর্খের মতো কথা বলে
তারাও আজ গুণী।
চাঁদাকে এখন হালাল করতে
সমঝোতা বলে।
ফ্যাসিবাদ আর জঙ্গিরা সব
চাঁদা নিয়ে চলে।
ভিক্ষুকের মতো এই চাঁদা
নিতে হয় হাত পেতে।
সমঝোতার নামে বেছে নেয়
ভিক্ষা করে খেতে।
এমন শাসকদের মাথায় যেন
শুধুই গোবর ভরা।
এই চাঁদাবাজদের চাঁদাবাজিতে
দেশ দিশে হারা।
কেউ কেউ আজ নেতাদেরকে
নবী বানিয়ে দেয়।
চামচারা সব এসব কথা
কেমনে মুখে নেয়।
সবখানেই আজ দেখা যায়
চাঁদাবাজের ঢেউ।
সঠিক পদক্ষেপ নিলে কিন্তু
থাকবেনা আর কেউ।