1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:৪৪|

“সমঝোতা” কলমেমোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

চাঁদা নয় এটা সমঝোতা
আজ এমন কথা শুনি।
মূর্খের মতো কথা বলে
তারাও আজ গুণী।

চাঁদাকে এখন হালাল করতে
সমঝোতা বলে।
ফ্যাসিবাদ আর জঙ্গিরা সব
চাঁদা নিয়ে চলে।

ভিক্ষুকের মতো এই চাঁদা
নিতে হয় হাত পেতে।
সমঝোতার নামে বেছে নেয়
ভিক্ষা করে খেতে।

এমন শাসকদের মাথায় যেন
শুধুই গোবর ভরা।
এই চাঁদাবাজদের চাঁদাবাজিতে
দেশ দিশে হারা।

কেউ কেউ আজ নেতাদেরকে
নবী বানিয়ে দেয়।
চামচারা সব এসব কথা
কেমনে মুখে নেয়।

সবখানেই আজ দেখা যায়
চাঁদাবাজের ঢেউ।
সঠিক পদক্ষেপ নিলে কিন্তু
থাকবেনা আর কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025