1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৪৩|

“বৈশাখ এলে” কলমে: মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

বৈশাখ এলে মনের মধ্যে
চলে আনন্দের খেলা।
গ্রাম গঞ্জে বসে তখন
বৈশাখী এক মেলা।

শৈশবের যে কত স্মৃতি
ঘিরে আছে তাতে।
সেই মেলায় যেতাম মোরা
সবাই এক সাথে।

ঘুড়ি কিনতাম নাটাই কিনতাম
কিনতাম টমটম গাড়ি।
ঝুড়ি বুন্দিয়া আর মিঠাই কিনে
নিয়ে আসতাম বাড়ি।

নানান রঙের বেলুন আর
হাতে থাকতো বাঁশি।
হাঁটতে হাঁটতে বাড়ি আসতে
করতাম হাসা হাসি।

খেলনা টমটম চালিয়ে কেউ
সে পথ দিয়ে যেত।
কেউ যেত বাঁশি বাজিয়ে
অনেক শব্দ হতো।

বৈশাখ এলেই সেই স্মৃতি
এখনো মনে পড়ে।
নতুন বর্ষ শুভ হোক
জানাই সবার তরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025