
সেদিন কিন্তু এসেছিলে তুমি
নীল শাড়িটা পড়ে।
কত স্বপ্ন আটকে আছে
নীল শাড়িকে ঘিরে।
এসেছিলে তুমি পড়ন্ত বিকালে
নুপুর পায়ে পড়ে।
দেখা হয়েছিল তোমার সাথে
ফুলজোর নদীর তীরে।
সূর্যটা তখন ডুবি ডুবি
নীলাভ আলোয় ভরা।
নীল শাড়িটা এখনো যেন
মনে ফেলে সাড়া।
কোন কিছুই নাই আজ
আছে শুধু স্মৃতি।
মনটা আমার আটকে আছে
নীল শাড়িটার প্রতি।
সেদিনের সেই পড়ন্ত বিকাল
অনেক কথাই বলে।
এসেই তুমি হালকা বাতাসে
আঁচল উড়িয়ে দিলে।
স্মৃতি মাখা শাড়িটার কথা
আজও আছে মনে।
অদৃশ্য এক মনের বাঁধন
হয়েছিল তার সনে।