1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৩৯|

হৃদয় হয় না ফিকে কলমেঃএম এইচ ইউ রায়হান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

বর্ণ দিয়ে শব্দ বানাই,
গাঁথি কাব্য-মালা,
তারই মাঝে সুখ খুঁজি,
মেটে মনের জ্বালা।

লিখি আমি মনের কথা,
ভাবনায় যা আসে,
লেখার ব্রত সিদ্ধ করি
ভাবনার উচ্ছ্বাসে।

ভুল-ভ্রান্তি হচ্ছে তাতে,
তবু লিখে যাই,
লেখার মাঝে অদৃশ্য এক
শান্তি খুঁজে পাই।

নেই লেখাতে ছন্দের ধারা,
তালের মিশ্র সুর,
তবু লিখি—লিখলেই হয়
মনের ঝঞ্ঝা দূর।

মনের যত দুঃখ-সুকুন
প্রকাশ করি লিখে,
লেখাতে মন সজীব থাকে,
হৃদয় হয় না ফিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025