1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:১৪|

যদি আমাকে ভালোবাসো ✍️ কলমেঃ মুশ্বার্রফ হুসেইন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

তুমি বলেছিলে—
ভালোবাসা নাকি চিরকাল থাকে,
আমি হেসে ভেবেছিলাম—
চিরকাল কি সত্যিই কোথাও থাকে?

তারপর একদিন—
ডাক্তারের রিপোর্টে লেখা এল,
“অজানা অসুখ”—
ভালোবাসার মতোই, কারণ নেই, শুধু শেষ আছে।

তুমি চলে গেলে—
পৃথিবী থামেনি একটুও,
ব’হাগ এল, পূজো এল, হাট বসল—
শুধু আমার ভেতরটা নিঃশব্দে বন্ধ হয়ে গেল।

তোমার শাড়ি এখনো আলমারিতে,
গন্ধ নেই, তবু স্মৃতি রয়ে গেছে—
মুছে ফেলা কথার মতো,
যা কোথাও গোপনে বেঁচে থাকে।

আমি এখনো হাসি—
মানুষ ভাবে আমি ভালো আছি,
আসলে আমি শিখেছি—
কষ্ট লুকিয়ে রাখাই সবচেয়ে সহজ জীবনযাপন।

তুমি যদি কোথাও থেকো,
শুনে রেখো—আমি এখনো তোমাকেই ভালোবাসি,
শুধু অপেক্ষা করা ছেড়ে দিয়েছি।

যদি আমাকে ভালোবাসো—
তবে আর ফিরে এসো না,
কারণ কিছু বিদায়
চিরকাল থাকার জন্যই হয়।

📲 ৯৩৬৫১৭৪২১৩
✉️ hussainmusharraf71@gmail.com
=====================

শিরোনামঃ তোমায় লেখা চিঠি

কবিঃ মুশ্বার্রফ হুসেইন
গোৱালপাড়া, অসম, ভারত।
তারিখঃ ০৮ এপ্রিল ২০২৬

আজও তোমায় লিখি—
ইনবক্সের নীল আলোয় জমে থাকা অনন্তের সামান্য খসড়া,
তুমি ‘seen’ করো কি না, তা বড় কথা নয়—
শব্দেরা তবু অভ্যাসবশত তোমার দিকেই ঝুঁকে পড়ে।

তুমি বলেছিলে, “ভালোবাসা খুব সহজ”—
আমি হেসে বলেছিলাম, “হ্যাঁ, ঠিক যেমন প্রতিদিনের সূর্যোদয়,”
তবু আমরা সূর্যকে দেখি কই—
আমরা তো শুধু তার আলো ধার করে দিন গুজরান করি।

তোমার চোখে একদিন দেখেছিলাম বৃষ্টির দ্বিধা—
নামবে কি নামবে না—
যুক্তি আর অনুভূতির মাঝখানে দাঁড়ানো এক নিঃশব্দ তর্ক,
যেখানে তুমি প্রশ্ন, আবার উত্তরও তুমি নও।

আমি তোমায় চাইনি শুধু,
চেয়েছিলাম সময়কে একটু থামাতে—
বলেছিলাম, “এখনই চিরকাল,”
তুমি মৃদু হেসে বলেছিলে, “চিরকালও তো ক্ষণস্থায়ী।”

এ শহরে প্রেম এখন অফারের পোস্টারে টাঙানো—
দুই কিনলে এক ফ্রি, শর্ত প্রযোজ্য,
তবু তোমার জন্য আমি আজও পুরো মূল্য দিই—
কারণ তোমার হাসি সেই সৌন্দর্য,
যা একবার সত্য হলে আর কোনোদিন মিথ্যে হয় না।

তুমি যদি আর না-ও ফিরো,
এই চিঠি তবু রয়ে যাবে—
পাতার ভাঁজে, বাতাসের গন্ধে, মানুষের ভিড়ে—
একজন মানুষের পক্ষে যতটা সম্ভব চিরকাল হয়ে থাকার প্রমাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025