
আমার পয়সা নাইরে, কড়ি নাইরে,
কেমনে যাবো মদিনায়?
ও মাঝি ভাই, লইয়া যাও আমায়—(২)(মদিনায়)
আমার হৃদয়-নদে নবীর প্রেমের
উত্তাল জোয়ার আসে,
আমি কেমন করে দরূদ পড়ি—
বসে নবীর পাশে। (২)
আমার মন মানে না, আর সহে না,(২)
কি যে করি হায়! (ঐ)
নবীর রওজা দেখতে কেমন—
যা হাজি ভাই বলে,
আমার হৃদয় পুড়ে দগ্ধ হয়
নবীর প্রেমে জ্বলে। (২)
আমার অর্থ-কড়ি কিছুই তো নাই,(২)
কি হবে উপায়?
কল্পনাতে নবীর ছবি আঁকি
আমার মন-আকাশে,
প্রিয় নবীর রওজা যেন
দুই নয়নে ভাসে।
আমি লোচন ভরে দেখবো গিয়ে(২)
নবীজির রওজায়। ঐ