
সারাদিন শুধু তোমায় ভেবে!
বেলা যায় মোর কেঁটে।
যদিও তুমি হেয়ালি হয়ে,
করে যাও হেলা মোরে।
সারাদিন শুধু তোমায় ভেবে!
আঁকি তব মম মানসপটে।
যদিও তুমি বড্ড বেখেয়ালে,
রেখে যাও মোরে অনাদরে।
সারাদিন শুধু তোমায় ভেবে!
যাপি দিন কবিতা রচে।
তব অবহেলা,তব তাচ্ছিল্ল্যে,
বেকার আজ সবই বটে।
সারাদিন শুধু তোমায় ভেবে!
মন বসে না কাজে।
একলা আমার উদাস মনে,
সারা বেলা যায় কেঁটে।
সারাদিন শুধু তোমায় ভেবে!
দিন যেত মোর হেসে,
ভাবিনি তা যাবে কেঁদে,
আমাতে তব “প্রেমের অনটনে!”