
পালাবার পথ যে খোলা নাই,
দিশাহীন আমি কোন পথে যাই?
ঠিকানা তো মোর জানা নাই,
তাইতো মন আজ “পালাতে চায়।”
সুখের সন্ধানে ছুটলাম আমি হায়!
সুখ আজ কোথাও আর নাই।
কষ্টের জীবন শেষ না হয়,
তাইতো মন আজ “পালাতে চায়।”
পড়েছিলাম শুধু মিছে ভবের মায়ায়,
সে-ই শেখালো নির্মমতা কারে কয়!
ভালবাসা এখন শুধু মন্দবাসা হয়,
তাইতো মন আজ “পালাতে চায়।”
তৃপ্তি’রা বিলীন হল অতৃপ্ত বাসনায়,
দিনগুলো মোর গেল আশায় আশায়।
আশার পাখিরা বেদনার বালুচরে লুকায়,
তাইতো মন আজ “পালাতে চায়।”
ব্যাকুল চিত্ত সদা ছিল প্রতিক্ষায়,
এই বুঝি এলে মোর আঙ্গিণায়।
এলেনা তুমি আর হয়ে আমায়,
তাইতো মন আজ”পালাতে চায়।”
দিন আজ শুধু কাঁটে ভরসায়,
আলো বুঝি এলো মোর ধরায়।
সুখে না হলেও আছ যাতনায়,
তাইতো মন আজ “পালাতে চায়।”
তুমি বিনা আমি বড় অসহায়,
জীবনে কে আর হবে সহায়!
তৃষ্ণা মিটাবে কে প্রখর খরায়?
তাইতো মন আজ পালাতে চায়।
অসুখ যে আজ সুখের অন্তরায়,
পেলাম না প্রতিষেধক প্রচন্ড জরায়।
সুখ যে হেথা আর নাই,
তাইতো মন আজ “পালাতে চায়।”