1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৪১|

ঝরা শিউলী পাতা কবি:রকিবুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

মহারাণী!
ঝরে যাওয়া পত্র-পল্লব দেখেছ নিশ্চয়?
প্রত্যহ নিয়ম মেনে যা ঝরে পড়ে অবহেলায়,অবলিলায়।
ঝরা পাতার রংটা কেমন যেন ফ্যাঁকাশে,তাই না?
ঠিক আমার মত।
তোমার তো আবার উজ্জ্বলতায় আসক্তি।
তাইতো অনুজ্জ্বল কাউকে হৃদয়ে ঠাঁই দিতে মন চাইল না তোমার।
কথা ছিল তারা হয়ে জ্বলব ঐ গগণে।
আলোর মশাল জ্বেলে পথ দেখাব তোমায়,
আলোকিত করব তোমার চলার পথ।
কিন্তু,উল্টো রথে যাত্রা শুরুর দিনে আমি হয়ে গেলাম ঝরা শিউলী পাতা।
প্রতিদিন প্রথা মেনে ঝরছি আর পদদলিত হচ্ছি।
মূষড়ে পড়া আমি মিশে যাচ্ছি মাটির সাথে।
রাস্তার যত ধূলিকণাও অট্টহাসিতে এখন ফেঁটে পড়ে আমায় দেখে।
আরজি জানিয়েছিলাম তোমার কিঞ্চিৎ ভালবাসার, একটু স্নিগ্ধ পরশের।
যদি আবার সবুজ-সতেজ হয়ে উঠি,যদি আবার প্রাণ ফিরে পাই!এই আশায়!!
যদি আবার মরতে পারি তোমার তরে,যদি আবার পিষ্ট হতে পারি তোমার কোমল পদযুগলে দলিত হয়ে!এই প্রত্যাশায়!!
পাইনি তা কভু,পেয়েছি শুধুই ছলনা আর অবহেলা।
পদদলন আর নিষ্পেষণ যার ললাটে লেখা!
সে কিভাবে পাবে প্রিয়ার ভালবাসা??

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025