
বাস্তব জীবনে বড়োই করুণ,
সুখের বাতাস ভুগছে তরুণ।
এই দুনিয়ায় লোকের শিকার,
কলাপসিবল আটকে বিকার।
প্রজাতির পর সঠিক নিসাব,
বিকাশ ঘটুক সম্পদ হিসাব।
অজান স্বভাব পাওয়ার বাসা,
মানবিক বোধ হওয়ার আশা।
আপন পরের মোহক মনের,
স্বাধীন মতের লড়াই জনের।
আজব দেশের আজীব খবর,
প্রেমের জোয়ার বইছে জবর।
জীবন যেমন চড়াই উৎরাই,
পরিচয় বেশ জগতের সাঁই।
প্রেমের মেলায় নাগর দোলায়,
যৌবন খেলায় স্বপ্নিল গোলায়।
আবীর রঙের বাহার সুন্দর,
উদাস বাউল গান বুলন্দর।
প্রেমের জীবন বড়োই মাতাল,
বাগের অকাল বোধন পাতাল।