
নির্লজ্জ সরকার, উলঙ্গ প্রশাসন, বিবস্ত্র স্বাধীনতা,
নগ্ন সমাজ, বিপন্ন মানবতা !
লজ্জিত বাংলাদেশ ! গর্বিত রাজাকার !
এ কোন্ দেশে বাস আমাদের, এ কেমন স্বাধীনতা ?
এরজন্যই কি ত্রিশ লাখ মানুষের বলিদান ?
এদেশে ঘটে একদিনে বায়াত্তর রেপ
এতটাই পশুত্ব !
তাহলে কুত্তা বেড়াল বাঘ সিংহ বললে দোষ কোথায়।
বনবাদাড়ে লুকাতে পারোনা তোমাদের পশুত্ব,
প্রকাশ্য রাজপথে তোমাদের লালসার বীরত্ব ?
বাস্ ট্রাম কোথায় নেই তোমরা ?
তোমার মাকে, তোমর স্ত্রীকে তোমার বোন ভাবী ? সন্তান ? সহ্য হবে ?
সিংহের বীরত্ব তোমাদের কথায় কথায়,
এর নাম বীরত্ব। নাকি লুচ্চামি ? লাগলো আঁতে ?
চাচা মামা খালু দুলাভাই কাজিন ভাইয়ের দল
দাদা ? সেখানেও চার বছরের শিশু নিরাপদ না ?
এত নগ্নতা, এত নিষ্ঠুরতা ?
একাত্তরে পাক হানাদারে হাতে তুলে দিয়েছিলে
অতি কাছের মা-ভগ্নীদের।
তোমাদের পশুত্বের, দুর্গন্ধময় পাঁকে আজও তোমরা।
দূরে যাও কেন ? ঘরে নেই ?
তাদেরকে বলাৎকার করে সিংহ রূপে আসো
দেখি তোমাদের, দেখি তোমাদের পঙ্কিলতা !
এত আগ্নেয়গিরি, লাভা উৎসারিত
এই কি একাত্তরে অর্জিত স্বাধীনতা ?
তোরা মানুষ না, তোরা পশু, তোরা নর্দমার কীট।
হবে না লাভ কোর্টের শুনানানীতে, লাভ নাই করে রীট।
প্রকাশ্য রাজপথে হবে তোদের বিচার।
মাথা মুড়িয়ে ঘোল ঢেলে শূলে চড়িয়ে বিচার হবে,
হতেই হবে, নিশ্চয় হবে একদিন।
তোদের পৈশাচিকতায় বাংলাদেশ লজ্জিত
এই লজ্জার বিচার প্রকৃতির হাতে হবে তোদের লজ্জাহীন গর্বিত রাজাকার তোরা
তোদের বিচার হবে। পালাবি কোথায় ?