
নিভৃত রাতে প্রকৃতির সাথে
সময় কাটে বেশ,
কল্প-ডানায় ভর করে যাই
চাঁদ-রূপসীর দেশ।
স্বপ্ন রঙিন, বাঁধা ভয়হীন,
ইচ্ছে মতো আঁকি;
বর্ণিল রঙে সাজি নানা ঢঙে,
ঘুমকে দিয়ে ফাঁকি।
আলোর পরী ডানায় করি
আমায় নিয়ে ঘুরে,
নূরের ঝলক—পড়ে না পলক,
হারায় চাঁদের নূরে।
স্নিগ্ধ পবন জুড়ায় মম মন,
অনুভূতিরা জাগে;
খদ্যোত-আলো দূর করে কালো,
ভীষণ মধুর লাগে।