1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:০১|

এসেছে রমজান! রকিবুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View

নীল দিগন্ত রেখার পানে,
অস্তমিত হয়েছে শাবানের রাঙা শশী।
পশ্চিম দিগন্তে মিলেছে নব চন্দ্রের দর্শন।
বিদায় নিয়েছে শাবান,এসেছে রমজান।

এসো মুমিন দলে দলে,
শুনি আল কোরআনের ঐশী বাণী।
সবাই মিলে করব আমল,পড়বো নামাজ।
দূরীভূত হবে পাপ,এসেছে রমজান।

ওই শোনো মুয়াজ্জিন ডাকে,
সময় যে শেষ হলো বুঝি!
সাহরী খাও,সাওম ব্রত করতে পালন।
পাবে আল্লাহর রহমত, এসেছে রমজান।

ধনী যারা আছো ভবে,
যাকাত দিতে সকলেই হবে অগ্রণী।
সদকা দাও,কায়েম কর প্রভুর আইন।
পুরস্কার পাবে জান্নাত,এসেছে রমজান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025