
রক্তের দামে কেনা এই
মায়ের বাংলা ভাষা,
ভাষায় জন্য প্রাণ দিয়েছে
কত ছিল আশা।
লাল সবুজের পতাকা নিয়ে
গাইবে দেশের গান,
রাস্তায় তারা পড়লো লুটিয়ে
দিল তারা প্রাণ।
জমাট রক্ত রাস্তায় শুকিয়ে
ধুলোয় মিশে গেল,
মায়ের বুকের খোকন সোনা
ফিরে নাহি এলো।
উনিশ শত বাহান্ন সালে
দিল যারা প্রাণ,
রাষ্ট্রভাষা বাংলা চাই
পথে দিলো স্লোগান।
রফিক শফিক জব্বার সালাম
বরকত- হলো বীর,
ভাষা শহীদের স্মরণে আমার
শ্রদ্ধায় নত শির।