
যেমন ভেবেছো তেমন তোমার কিছুই নয়
ছায়ার মতো তোমার সনে লেগে থাকিব সারাক্ষণ !
গায়ের জোরে সংখ্যা বেশি যাহা করিবে তাহা নয়
অন্যায় করিবে দূর্নীতি করিবে রেহাই তুমি পাবার নয় !
তোমার কর্ম কান্ড সব কিছু আমি দেখে নেব সর্ব ক্ষন
তোমার ইচ্ছে মতো লুটপাট করার সুযোগ তো নয় !
করো যদি দুর্নীতি লুটপাট,সবার যেন জানা রয়
একবার যদি ধরা খাও,মুখটি তোমার দেখার নয় !
এম,পি মন্ত্রীর দোহাই দিয়ে, বাঁচার কোনো রাস্তা নয়
মনের ইচ্ছে মতো,লুটে নেয়ার সুযোগ তো আর নয় !
করবে যত টেন্ডার বাজি, সেন্টি কেট করে লুটের নয়
সবাই এখন চালাক চতুর, মূর্খ তা আর কেহ নয় !
হাবা গোবা বিরোধী দল, আগের মতো আর কেহই নয়
ভাল করে বুঝে শুনে, ঠিক মতো কাজ যেন করতে হয় !
জনগণের দেশটা যেন লুটের, মতো কেহ খেতে নয়
সজাগ আছি বিরোধী দল, আগের মতো ভাবতে নয় !