
চাঁদ দেখে রোজা রাখব
যদি চাঁদ উঠে।
পুরো মাস রোজা থাকব
যায়না যেন ছুটে।
রমজান মাসের পবিত্রতা
সবাই রক্ষা করি।
মনে মনে নিয়ত করি
হৃদয় আঁকড়ে ধরি।
নিয়ত খাঁটি হলে রোজা
রাখা সহজ হবে।
রোজা রাখার আনন্দ তখন
মনের মাঝে পাবে।
আল্লাহর ভয় দিলে রেখে
রোজা পালন করি।
গীবত আর পরনিন্দা
দেই যেন ছাড়ি।
গরিব দুঃখীর কথা মোরা
সবাই মনে রাখি।
সেহারি আর ইফতারিতে
তাদের যেন ডাকি।
এই ধনী গরিব সবকিছুই
আল্লাহতালার দান।
বিনয় থাকবো সবার প্রতি
আল্লাহ দিবেন মান।