
রমাদান রমাদান রমাদান
পবিত্র মাহে রমাদান!
ঊর্ধ্ব গগন পাড়ি দিয়ে
এসে গেলো আমাদের তরে,
পবিত্র মাহে রমাদান
রহমত মাগফেরাত নাজাত
নিয়ে তার আহ্বান।
রমাদান দিবে সে অগণিত মানুষকে
সত্যের পথে দিশা করে!
রমাদান দিবে সে অগণিত মানুষকে
পাপ থেকে মুক্ত করে!
এ যে এক বিধাতার অসীম অনুদান
রমাদান রমাদান রমাদান
পবিত্র মাহে রমাদান,
রহমত মাগফেরাত নাজাত
নিয়ে তার আহ্বান৷
রমাদান বিধাতার এক
অসীম মেহেরবান!
এক নিমিষে ঘোর পাপীকে
করে দেয় ক্ষমা!
ভরে দেয় পুণ্য ভরা প্রাণ
এ যে এক বিধাতার অসীম অনুদান!
রমাদান রমাদান রমাদান
পবিত্র মাহে রমাদান,
রহমত মাগফেরাত নাজাত
নিয়ে তার আহ্বান৷
কত পাপী মাফ পেয়ে যায়
রমাদান পেয়ে!
কত পাপী জান্নাতে চলে যায়
রমাদানে মৃত্যু হয়ে!
এ যে এক বিধাতার অসীম অনুদান
রমাদান রমাদান রমাদান
পবিত্র মাহে রমাদান,
রহমত মাগফেরাত নাজাত
নিয়ে তার আহ্বান।
এসো হে মুমিন মুসলমান
রমাদানে রোজা থাকার-
সংকল্প করে নেই,
সারাটি মাস রোজার মাঝে
সময় ক্ষণ কাটিয়ে দেই,
সন্ধ্যা হলে ফিরতেই হবে
আমাদের আসল বাসস্থান!
রমাদান রমাদান রমাদান
পবিত্র মাহে রমাদান,
রহমত মাগফেরাত নাজাত
নিয়ে তার আহ্বান।