1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৫৮|

ক্ষণিক জীবন লেখকঃনাজরিন আরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ Time View

তুমি কি আমার মনের বনের
উদাসী বাউল হবে?
তুমি কি আমার সন্ধ্যা আকাশের
শুক তারা হয়ে রবে?
তোমার রাঙা ঠোঁটের মিষ্টি হাসিটিরে
দেবে কি ছড়িয়ে আমার আকাশে
একটি কবিতা লিখো তুমি প্রিয়
আমার নাম লয়ে,
তরু ছায়া তলে বসবো দুজনে
ভালোবাসার বৃন্দাবনে।

তুমি কি আমার কবি হবে বন্ধু
আমার কবিতার আকাশে
কবিতার ফুল্গধারা রচিব দুজনে
ক্ষনিকের এই জীবনে।
যে মালা গেঁথেছি বকুল ফুলে
সে মালার গন্ধ লয়ে
আমার কপালে একটি বিন্দু
একো তুমি যতনে।

আমার মনের নীলাকাশে বন্ধু
তারার মালা হয়ে
সারারাত ভরে জ্বলবে তুমি
ভালোবাসার আলো হয়ে।
সিন্গ্ধ সকাল শুভ্র আকাশ
মিটিমিটি তারা জ্বলে
নীল আকাশের মেঘের নৌকায়
নেমে এস তুমি ধীরে।

আলোছায়া ভরা আমার এ জীবনে
স্ফটিক জল হইয়ো নব ফাল্গুনে
প্রবল বাতাসে ভাসিয়ে নিয়ে যেও
যত আছে ধূলি কণা।
বিবর্ন দুপুর হবে যে রঙিন
তোমারই আনাগোনায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025