
ভোটের দিন, ১২ই ফেব্রুয়ারি,
দেশের মানুষের হাতে ক্ষমতা আজ,
দিবে ভোট মনে সাজ, বাজে আশার বীন।
নির্বাচন কমিশনের ঘোষণায়,
বদলে যাবে দেশের ভবিষ্যৎ
আশা জাগে প্রেরনায়।
ভোটাররা সবাই, ভোট দিতে যাব,
স্বপ্নের বাংলাদেশ গড়বো।
নির্বাচিত নেতারা ধরবেন হাল,
সুন্দর দেশ গড়বেন,
উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ
হবে সোনার বাংলাদেশ।
শ্লোগানে শ্লোগানে মুখরিত দেশ
কে হবে বিজয়ী চিন্তার নাই শেষ।
সব প্রাণ জেগেছে এক সাথে
ও ভাই ভোট হবে যে দেশে।
ভোটের আগে ১৭ মাসের অপেক্ষা
কবে হবে শেষ মব রাজত্বের ঝাপটা।
মনের কথা মনে রেখে চলে জীবন যা্ত্রা
আগামীর স্বপ্নে নাই মাত্রা।
দেশের মানুষের চোখে স্বপ্ন,
নির্বাচনী প্রচারণা,
ভোটারা কি পাবে আসল রত্ন?
বদলে যাবে দেশের ভবিষ্যৎ পুরবে কি মনোরথ?
১২ই ফেব্রুয়ারি, ভোটের দিন,
দেশের মানুষের হাতে ক্ষমতা ভোটের।
মনে তাই বাজে বিন।
আজ,
নির্বাচন কমিশন দিয়েছে ঘোষণা
বদলে যাবে দেশের ভবিষ্যৎ ভোট দিতে ভুলোনা।
ভোট হলো শেষ নিবাচিত সরকার শফত নেবেন
বিরোধী যারা নানা কথা বলে।
জনগন ক্লান্ত তারা চায় না আর ক্লেশ।
আনন্দ ধারা ফুল্গুধারা সম বহে চলে
আশার প্রদীপ জ্বলে সকলের মনে।
জয়ী হয়েছেন নেতা যিনি
দেশের হাল ধরবেন তিনি।
জনগন ক্লান্ত তারা চায় না কোন ক্লেশ।
দেশের কাজে নামতে হবে অবশেষ।
খতি যা হয়েছে আবার গড়তে হবে দেশ।
কথায় আর মন ভরেনা
কাজের কথা বলনা?
অনেক রক্ত ঝরেছে
শিমুল পলাশ রক্ত লাল দেখো চেয়ে।
ভাষার মাস আমাদের অধিকার
সেই সম্মানে বাড়াও হাত।
ঝগড়া বিবাদ ভুলে
এস গড়ি দেশ মিলেমিশে।