1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩৮|

নূহ (আঃ) এর নৌকা ও বুড়ি- ৩ কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ Time View

আল্লাহ বলেন নূহ (আঃ) কে
বুড়ির খবর নিতে।
আমি ভুলে প্লাবনের সময়
পারিনি খবর দিতে।

এমন প্লাবনে বৃদ্ধা বুড়ি মা
আর কি বাঁচতে পারে?
বুড়ির খবর নিতে নূহ (আঃ)
তখন রওনা করে।

চল্লিশ দিনের প্রবল প্লাবনে
পাহাড়ও ডুবে গেছে।
দূর থেকে দেখা যায় বুড়িটির ঘর
এখনো যেন আছে।

তখন নূহ (আঃ) কাছে গিয়ে
বুড়িমাকে দেখতে পায়।
প্লাবনের খবর নূহ (আঃ) কাছে
বুড়িমা জানতে চায়।

নূহ (আঃ) কাছে প্লাবনের খবর
তখন জানতে পারে।
সেই সময় বৃষ্টি ছিলো
চল্লিশ দিনে একাধারে।

আল্লাহ বলেন নূহ (আঃ) কে
ভুলতে পারো তুমি।
বুড়িকে এই প্লাবনের মাঝে
রক্ষা করেছি আমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025