
রংপুরের শাপলার মোড়
বসি ছিনু চিন্তায় বেভোড়
হরেক রকম মানুষ দেখে
জীবন টাকে আজব লাগে।
তুরস্কের কথা মনে পরে
হৃদয়ে কান্নার অশ্রু ঝরে
তিনটি বাড়ির মালিক ছিল
পয়চল্লিশের তানডবে সবে গেল।
একটু আগে খেলাম ধরা
পুরাতন কাগজে ঔষধ ভরা
ব্যবহার কত সুন্দর
আসলে অর্থ পকেট মার।
স্কুলে যত কুশিক্ষা
মানুষ নাকি বানরের জাত
স্বজাতের তরে পাগলেরা
দিচ্ছে-এইসব অপবাদ।
বলছে আজ পৃথিবী
অসহায় এই সমাজ
ভাল করতে ভাল গড়তে
নিরপেক্ষ রাই করবে কাজ।