1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩৪|

বারবার একুশ তুমি লেখকঃনাজরিন আরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ Time View

একুশ তুমি আমার, একুশ তুমি সবার
একুশ তুমি আমার বাংলার শ্রেষ্ঠ সম্মান
একুশ তুমি ভাষার মর্যাদায়
একুশ তুমি জাতির ইতিহাস।

একুশ তুমি রক্তের দাগে লেখা
বীরের আত্মত্যাগে
রক্ত টীকা।
একুশ তুমি ভাষার জন্মদিন
একুশ তুমি বাংলার গৌরবময় ঐতিহ্যে
মহিমা মহিম।

একুশ তুমি শহীদের রক্তে ভেজা
একুশ তুমি মাতৃভাষার সম্মানে
একুশ তুমি বাংলাদেশের হৃদয়ে
একুশ তুমি চিরকালের গান বাংলার ভূবনে।

একুশ তুমি ভাষা আন্দোলনের প্রতীক
বাঙালির জাতীয় চেতনার উৎস
আমাদের গর্ব
একুশ তুমি আমাদের অমর ইতিহাস
বাংলার অমর কাহিনীর অপূর্ব বিন্যাস।
আমাদের হৃদয়ের আশ্বাস।

একুশ তুমি ভাষার মর্যাদার প্রতীক বীরের আত্মত্যাগের গান
একুশ তুমি বাংলার গৌরবময় অবস্থান।

একুশ তুমি শহীদের রক্তে লেখা শিমুল পলাশ ফুল
একুশ তুমি মাতৃভাষার সম্মানে রক্ত দুপুর।
একুশ তুমি বাংলাদেশের হৃদয়ে চিরকালের গান
একুশ তুমি আমাদের শ্রেষ্ঠ সম্মান।
একুশ তুমি ভাষা আন্দোলনের রক্ত প্রতীক
বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ সৈনিক।

একুশ তুমি  আছো শোনীতে, আছো আমাদের ধমনীতে
একুশ তুমি আমার বাংলার মাটিতে।
একুশ তুমি চিরকাল মানুষের হৃদয়ে
একুশ তুমি শোষিতের চোখে অগ্নি বলয়
হবেনা কোন দিন এই বাংলায় আমাদের পরাজয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025