
দেখা হবে তার সাথে
ফুলজোর নদীর পাড়ে।
আসবে সে নদীর ধারে
নীল শাড়ি পড়ে।
নীল শাড়িতে আজ আমি
দেখতে পাবো তাকে।
হৃদয় মাঝে আজ যেন
বসন্তের কোকিল ডাকে।
হালকা একটু বাতাসে যেমন
নদীতে উঠে ঢেউ।
আমার মনেও ঢেউ উঠেছে
বোঝেনা তো কেউ।
নীল শাড়িতে সে আমার
মন কেড়ে নেয়।
আজ হৃদয়ের বসন্তের কোকিল
হাত ছানি দেয়।
নীল শাড়িতে নীল কন্যা
আঁচল উড়িয়ে আসে।
আকাশের নীল সাথে নিয়ে
বসে আমার পাশে।
অনুভূতির এক নীল ঢেউ
মনের মাঝে খেলে।
নদীর ঢেউয়ের মত যেন
মনটা আমার দোলে।